আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ এবং আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রভাষক আমীর শফিউল আলম বকুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম, আশিকুজ্জামান ওল্টু, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, এমদাদ মুন্সি, সোহানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মহাবুল, মেহেরাজ হোসেন ও আহসান হাবীব।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস এবং ছাত্র প্রতিনিধি আরাফত রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং, সরকারি সেবা কার্যক্রম এবং আসন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।