জীবননগরে শীতার্তদের মাঝে শক্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ
জীবননগর অফিস
জীবননগর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন। সোমবার সকাল ১০টায় শক্তি ফাউন্ডেশন জীবননগর শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৯০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জীবননগরের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন, জীবননগর থানার অফিসার (অপারেশন) মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা রিজিওনাল হেড শেখ মো. তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার মহেশপুর এরিয়ার ম্যানেজার মো. গোলাম জাকারিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয়কারী মো. আব্দুল আলিম সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। ভবিষ্যতেও শক্তি ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।



