স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ১জন নারী ও ১ শিশু রয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল রবিবার বেলা ২টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তি মোঃ আমিনুর রহমান (৪৮), নড়াইল জেলার শালনগর গ্রামের হামিদেল মোল্যার ছেলে।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে নায়েক নজরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু। আটক পুরুষ সদস্য হলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি গ্রামের সজীব দাস (৩১)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিক আটক



