দর্শনা অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গা সফরে আসছেন। তাঁর আগমন উপলক্ষে দর্শনায় স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
গতকাল রবিবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী সমাবেশ সফল করার আহ্বান জানান।
আজ সোমবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা টাউন হল মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপু, সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, বাইতুল মাল সম্পাদক আব্দুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমীরে জামায়াতের আগমন উপলক্ষে দর্শনায় জামায়াতের স্বাগত মিছিল



