দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান কুষ্ঠ রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে নার্স ও উপ-স্বাস্থ্য মেডিকেল অফিসারদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সময়মতো চিকিৎসা নিলে কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং রোগীদের প্রতি সামাজিক অবহেলা দূর করতে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আক্তার রহমান, ডা. জামাল হোসেন, ডা. জামালউদ্দীন, ভারপ্রাপ্ত বড় বাবু ফারুক হোসেন, সিনিয়র স্টাফ নার্স রেহেনা খাতুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।