চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের হাটকালুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক নাসির, যুবদল নেতা রায়হান মোল্লা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম, শিমুল, রবিন, ফারুক, শামীম মন্ডল, মান্নান, মনোয়ার হোসেনসহ হাটকালুগঞ্জ মহল্লার সাধারণ জনগণ গণসংযোগে অংশ নেন।
গণসংযোগে নেতাকর্মীরা বলেন, জননেতা শরীফুজ্জামান শরীফ একজন জনবান্ধব ও পরীক্ষিত নেতৃত্ব। তার মাধ্যমে চুয়াডাঙ্গা-১ আসনে উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।