প্রশাসন একটি দলের প্রতি লয়্যালিটি দেখাচ্ছে- অ্যাড. সাকিল আহমাদ

মেহেরপুর অফিস
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক অ্যাড. সাকিল আহমাদ বলেছেন, প্রশাসন একটি দলের প্রতি বেশি লয়্যালিটি দেখাচ্ছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান একটি দলের প্রধানের কার্যালয়ে গিয়ে দেখা করে এসেছেন। প্রশাসন যদি কারও পক্ষ নিতে চায় তাহলে এর জবাব বাংলার মানুষ আবারও দেবে। গতকাল রবিবার সকালে মেহেরপুর-২ (গাংনী) আসনের ধর্মচাকী গ্রামে জামায়াত প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সকাল সাড়ে ৭ টার দিকে ধর্মচাকী গ্রামে দশ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হুদা গণসংযোগ করেন। এসময় বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন জামায়াত ও জোট নেতৃবৃন্দ।
জামায়াত প্রার্থী নাজমুল হুদা বলেন, ভোটারদেরকে ভোট দিতে কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।