হাসাদাহের ৯টি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন

জীবননগর অফিস

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি থেকে অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

              উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি দ. সাগর আহমেদ, জীবননগর উপজেলা শাখার সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কামাল উদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, হাসাদাহ ইউনিয়ন আমির আকতারুজ্জামান, নায়েবে আমির আবুল কাশেম, সেক্রেটারি লাল্টু মিয়া, সহকারী সেক্রেটারি আজিবর রহমান, বায়তুলমাল তোফাজ্জেল হোসেন, তারবিয়াত সেক্রেটারি ওলিয়ার রহমান প্রমুখ।

              অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সেক্রেটারি ও নির্বাচন পরিচালক শফিকুল ইসলাম শিমুল। প্রতিটি অফিস উদ্বোধনীতে হাসাদাহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।