কুতুবপুরে দুস্থ ও অসহায় নারীদের ভিডব্লিউবি’র চাল বিতরণ

কুতুবপুর প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নে ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৯২ জন সুবিধাভোগী নারীকে জনপ্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে সার্বক্ষণিক উপস্থিত থেকে তদারকি করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম, ১ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল হক, ২ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ জামাত আলী, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আফাঙ্গীর বিশ্বাস এবং ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল হালিম।

সুবিধাভোগীরা জানান, এই সহায়তা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, সরকারের এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।