আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে রইচ উদ্দিনের ছেলে সাকিব আল হাসান (২০) গ্রফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৮ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে অংশ নেই আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) বাবলু খাঁনসহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আইনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরোও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।