আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল বুধবার রাত ৯টায় আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য রহমান মুকুল, সহ-সভাপতি সোহেল হুদা, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার শরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা এবং অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় সাংবাদিকরা স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। অতিথি তাদের প্রশ্নের উত্তর দেন এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।
আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা



