দর্শনা অফিস
দর্শনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রুহুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থন প্রত্যাশা করেন।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন দর্শনা থানা ওলামা শাখার সভাপতি মাওলানা শমসের আলী, দর্শনা পৌর শাখা ওলামা বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা। নেতৃবৃন্দ গণসংযোগের মাধ্যমে দলের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
দর্শনায় জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা



