দামুড়হুদায় সার ও এলপিজি গ্যাসের মনিটরিং, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

দর্শনা অফিস
দামুড়হুদা সদর নতিপোতা ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় সার এবং এলপিজি মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে সার মজুদ, লাইসেন্স ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় মনিটরিং করা হয়। এসময় অভিযানকালে দুটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। অভিযানে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দর্শনা কলেজপাড়া এলাকার রাইসা সীড এর মালিক রদিরুল হক (৪০) কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় এবং মেসার্স আব্দুল ওয়াহেদ (দামুড়হুদা) এর মালিক আব্দুল ওয়াহিদ (৪৯) কে একই আইনের ৮ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সার সংরক্ষণ ও বিক্রয় সংক্রান্ত বিধিমালা পর্যালোচনার পাশাপাশি এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা লাইসেন্স এবং নির্ধারিত মূল্যমান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।