সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দর্শনার আকন্দবাড়িয়ায় দোয়া ও কাঙালি ভোজ

দর্শনা অফিস
দর্শনা থানার  আকন্দবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়ার অনুুষ্ঠান ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকালে ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক। পরে দোয়ার অনুুষ্ঠান পরিচালনা করেন আকন্দবাড়িয়া নতুনপাড়া মসজিদের পেশ ঈমাম রুমেল হোসেন। এসময় বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি আবদার হোসেন, সাবেক সভাপতি আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোমিন মিয়া, ইসরাফিল হোসেন, আশরাফ আলি, আলতাব হোসেন, কামাল হোসেন, শহিদ,আসিব চান্দু, সাইদুর রহমান, মালেক মিয়া, আসলাম আলিসহ স্থানীয় ওয়ার্ড ও গ্রামবাসিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।