পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি বোয়ালিয়া গ্রামের সাকিব (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শাহিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের বহালগাছি এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাকিব তার শ্বশুরবাড়িতে অবস্থান করছে। পরবর্তীতে শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা ওয়ারেন্ট ছিল। আটককৃত সাকিবকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সরোজগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি সাকিব গ্রেফতার



