আলমডাঙ্গা মারকাযুল উলূম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা মারকাযুল উলূম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা মারকাযনগর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যশোর মনিরামপুরের মাসনা মাদ্রাসার মহা-পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামাত বারাতুহুম দেওবন্দের আল্লামা মুফতি ইউসুফ তাওলাভী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, ঢাকার শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান কাসেমী, হাফেজ মাওলানা আসাদুজ্জামান কাসেমী, মাওলানা আবু দাউদ, মুফতি জুনাইদ আল হাবীব, হাফেজ মাওলানা আবু তৈয়্যব কাসেমী, মুফতি হাফিজুর রহমান, মুফতি মোস্তফা কামাল কাসেমী, মুফতি হাফিজুর রহমান কাসেমী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্বাস উদ্দিন। আনুষ্ঠানিকভাবে ১৫ জন কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়।কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।