আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ তিনজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিস টাপেনটাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে নয়টার দিকে পাঁচলিয়া গ্রাম থেকে আসামিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের পুরাতন পাঁচলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশাদুল হক(৪০),আমির আলীর ছেলে মিল্টন আলী(৩২),উসমান আলীর ছেলে তুহিন মন্ডল (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।