জীবননগর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে দেশব্যাপী ভোটের প্রচালনার অংশ হিসেবে জীবননগরে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’ এ প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’ গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টয় জীবননগর মুক্তমঞ্চে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
জীবননগরে ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। উপজেলা প্রশাসন ও জীবননগর পৌরসভার যৌথ আয়োজনে ভোটের গাড়ির চলচিত্র প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন প্রমুখ।
জীবননগরে গণভোটের প্রচারনায় ভোটের গাড়ি



