স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগীয় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ শুভ সূচনা করেছে। রবিবার বিকেলে খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ ৫-১ গোলে যশোর উপশহর কলেজকে পরাজিত করে জয় লাভ করে। চুয়াডাঙ্গা পৌর কলেজের পক্ষে জীবন ৩টি (হ্যাটট্রিক) খালিদুর রহমান একটি ও হাবিবুল বাশার ১টি করে গোল করেন।
আগামী মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে যশোর হামিদপুর আলহেরা কলেজের বিপক্ষে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করায় কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। কোচ ছিলেন আরিফুর রহমান ও ম্যানেজার ছিলেন আসিফ আল মাহমুদ সজীব।
খুলনা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের শুভ সূচনা



