স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৪তম জাতীয় আন্তঃ স্কুল- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতার মধ্যদিয়ে এ আয়োজন শুরু করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা’র তত্বাবধানে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও ক্রিকেট প্রতিযোগিতার আহ্বায়ক ফজলুর রহমান, চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত), চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুর হোসেন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, আব্দুল হাই, বিলকিস নাহার,আইরিন ইসলাম, আহসান হাবীব,মুক্তাদির রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক( শারীরিক শিক্ষা) মো: রকিবুল ইসলাম।
উদ্বোধনী দিনে ভিক্টোরিয়া যুবলী সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমী, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় (ছাত্রীদল) জয় লাভ করে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা ৫৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন



