স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের করার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ৩ জন নারী, ২ জন শিশু ও ১ জন পুরুষ। এছাড়াও আরো একটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত শনিবার ৩ জানুয়ারী রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/২-এস এর কাছে বেনীপুর গ্রামে হাবিলদার মোঃ শাহীন মোল্লা এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২-আর এর নিকট পলিয়ানপুর গ্রামে হাবিলদার মোঃ মনিরুজ্জামান সিকদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৩ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
এদিকে গতকাল রবিবার সকাল ৬টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১-এমপি এর নিকট শ্রীনাথপুর গ্রামে হাবিলদার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। আটক পুরুষ নিহার বৈদ্য (৪৪), মাদারীপুর জেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর হয়েছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী আটক, মদ উদ্ধার



