দর্শনা অফিস
ঐতিহ্যবাহী দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতি কর্তৃক সদ্য সমাপ্ত নির্বাচন কার্যক্রম সুষ্ঠ, সর্বজন গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পাদন করায় নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যগনকে সন্মাননা প্রদান প্রদান করা হয়েছে। সন্ধা সাড়ে ৬টায় দর্শনা রেলবাজারস্থ দোকান মালিক সমিতির নতুন কার্যালয়ে সুধিবৃ›েদ্বর উপস্থিতিতে এই সন্মাননা প্রদান করা হয়। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সন্মাননা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা শ্রমিক দলের সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম সাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক তানভীর রহমান অনিক, কেরু এ্যান্ড কো¤পানির জিএম ফাইনান্স আব্দুস সাত্তার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হাজী শওকত আলী, পৌর বিএনপির সমন্বয়ক মোঃ মশিউর রহমান, পুরাতন বাজার দোকান মালিক সমিতির সভাপতি মাহাবুবুল হক খোকন, দোকান মালিক সমিতির সেক্রেটারী হাজী আনোয়ার হোসেন রতন ও নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
সন্মাননা গ্রহনকারীরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ আজিজুর রহমান, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, কমিশনার এফ এ আলমগীর, মোঃ মোমিনুল ইসলাম ও মনির হোসেন মুকুল, উপদেষ্টা হানিফ মন্ডল, আজিজুল হক, অ্যাডভোকেট শাহীন আক্তার, ইকবাল হোসেন, হাজী মোঃ হাফিজুর রহমান, ফারুখ হোসেন। সন্মাননা অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠ ও সর্বজন গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সদস্যদের ধণ্যবাদ জানান।
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতি কর্তৃক নির্বাচন পরিচালনা পরিষদকে সন্মাননা প্রদান



