আলমডাঙ্গার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নুরুল ইসলামের ইন্তেকাল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা স্টেশন পাড়ার বিশিষ্ট পরিবহন ব্যাবসায়ি মুক্তা পরিবহনের স্বত্বাধিকারী নুরুল ইসলাম নুরু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গতকাল রবিবার সকাল ৭ টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুষ্টিয়া নেওয়ার পথে বেলা ১২ টার দিকে ইন্তেকাল করেছেন। মোঃ নুরুল ইসলাম ১৯৭০ সালের এস এস সি পরিক্ষার্থী ছিলেন।তার মৃত্যুতে ৭০ ব্যাচের বন্ধুরা এ্যাড,আলফাজ উদ্দিন, কলেজপাড়া রেইনবো ক্লাবের সাবেক কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।তার মৃত্যুর সংবাদে স্টেশন পাড়ার বাসিন্দা সহ আলমডাঙ্গা বাস ট্রাক মালিক সমিতির কর্মকর্তা,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন,সাংগাঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ,মসজিদ মার্কেটের ব্যাবসায়ি বৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসেন।গতকাল রাত ৮টার সময় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।জানাজায় অংশ নেন আলমডাঙ্গা স্টেশন পাড়া জামে মসজিদের সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা,মাদ্রাসা কমিটির সভাপতি ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন,পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন,হারদী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান,আক্তার হোসেন,সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। জানাজা শেষে দারুসসালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।