জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উথলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার আসরের নামাজের পর উথলী বাসস্ট্যান্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উথলী পূর্বপাড়া জামে মসজিদের ঈমাম নাজমুল হক। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খাঁন, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইনামুল হক প্রমুখ।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উথলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় উথলীতে দোয়া



