সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে চুরি হওয়া ইজিবাইকসহ গ্রেফতার ১

পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের অভিযানে চুরি হওয়া একটি ইজিবাইকসহ সাইদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম নতুন ভান্ডারদহ গ্রামের মৃত রাহাত আলীর ছেলে।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান শেষে আটক সাইদুল ইসলামকে ওই রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।