সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেডিকে ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

কেডিকে প্রতিনিধি
জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক উথলী বিএনপির নেতা শরিফ উদ্দিন দারা, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি বজলু রহমান টুটু, সহ-সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক রফিউল আলিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ রাজীব, কেডিকে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, আঃ শুকুর আলী, মশিউর রহমান, শাহাদত শাহ, কাইদার হোসেন, সোলেমান, হুদা, ঝন্টু মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন শাহ, শরিফুল শাহ, আনেছুর রহমান হাবলু, মজিবুর রহমান, আমির হোসেন, কুদ্দুস মোল্লা, মুন্সি হিলাল। যুবদল নেতা আবু সামা টোকন, মিঠুন, হাসেম আলী, আল আমিন বিশ্বাস, লান্টু, মাহবুল, আবুল কাশেম, কৃষক দলের সভাপতি ওমেদুল ইসলাম, আহমদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু, ফারুক হোসেন, ছাত্রদল নেতা কাজল আহমেদসহ কেডিকে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মী।
দোয়া মাহফিল পরিচালনা করেন কাশিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাফিজুর রহমান নাটোরী। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।