দর্শনা অফিস
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে কেরুজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দর্শনা আনোয়ারপুর গ্রামে। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকালে কেরুজ ক্লাব মাঠে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুর রহমান সাহেলের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নিজ গ্রাম চন্ডিপুর খামারপাড়ায় পারিবারিক কবরস্থানে রাত ৯টায় সমাহিত করা হয়।
তার জানাযায় উপস্থিত ছিলেন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসানাত, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, বদরুল আলম ফিট্টু, এরশাদ মাস্টার, আ. খালেক, কুষ্টিয়া লালন একাডেমির আলম হোসেন, আবু জাফর সাইদ, জুলফিকার, আলমডাঙ্গার হাফিজ মাস্টার, চুয়াডাঙ্গা ওহিদ স্টোরের মালিক ওহিদুল ইসলাম চিশতিসহ বহু সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



