স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ৫৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রস্তুতি সভায় জেলা পর্যাযের খেলা-ধুলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, খেলা-ধুলা পরিচালনার ক্ষেত্রে রেফারি ও আম্পায়ারদের সিধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে। খেলা-ধুলার আইন না জেনে অহেতুক জয়ের নেশায় হট্টগোল করে খেলা-ধুলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তার বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সিন্ধান্তের বিষয়ে কোন অভিযোগ থাকলে বাইলজ অনুযায়ী আপীল কমিটি বরাবর অভিযোগ দাখিল করতে হবে। একই সাথে খেলা-ধুলা পরিচালনা বিষয়ে কোন ধরণের গাফিলতি পরিলক্ষিত হলে পুরা প্রতিযোগিতা বাতিল করা হবে। উল্লেখ্য শীতকালীন খেলা-ধুলার বড় ইভেন্ট ক্রিকেট ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গায় ৫৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত



