স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর বার্ষিক ফলাফল ঘোষণা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করা হয়। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিম উদ্দিন।
সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চলানায় ৮ম শ্রেণীর বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটন, আশিষ কুমার প্রমুখ।
পরে দিবা শিফট ও মর্নিং শিফটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপর ক্লাসরুমে কিছু শিক্ষার্থীদের হাতে অংশিক পাঠ্যবই তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গা ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর বার্ষিক ফলাফল ঘোষণা ও বই বিতরণ অনুষ্ঠিত



