অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসার সময় ২ নারী আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে বাংলাদেশে আসার সময় ২ নারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো দুটি অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট, সিরাপ ও মদ মাদক উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৭-এস এর নিকট  মাধবখালী গ্রামে হাবিলদার শ্রী সঞ্জয় কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ভারতীয় ৭৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ২২ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৫০-আর কাছে খোশালপুর গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ আসার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।