জীবননগরে বসতবাড়ি ঢুকে গহনা চুরি

জীবননগর অফিস
জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ড নারায়ণপুরের একটি বসতবাড়িতে ঢুকে ২ ভরি সোনা চুরিরঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার দিকে মুন্সি রকিমুউদ্দিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে রকিমুউদ্দিনের পুত্র মানিক জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে মোটরসাইকেল যোগে মোমিন নামে একজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। তারপর সে আমার মায়ের কাছে বলে আমি মানিকের বন্ধু। আগামী মঙ্গলবার আপনাদের পরিবারের সকলকে হাসাদাহ আমার বাড়িতে দাওয়াত। এ কথা বলে সে রাস্তায় চলে যায়। পরে সে আবার বাড়িতে প্রবেশ করে আমার মাকে বলে মানিক কেমন বাড়ি করেছে সেটা দেখবো। এই বলে সে আমাদের ঘরে প্রবেশ করে। তারপর আমার রুমের ওয়ারড্রবের একটি ড্রয়ারের মধ্যে ২ ভরি ওজনের দুইটি কানের দুল, সোনার হারের একটি সেট এবং আংটি রাখা ছিল। পরে সে সকলের অগোচরে এগুলো নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
এছাড়াও তিনি বলেন, চোর ঘরে প্রবেশ করার সময় হয়তোবা কোন কেমিক্যাল ব্যবহার করে আমার মা, বউ ও ভাবিকে বশ করে ফেলেছিল। যার কারনে সে রুমের মধ্য প্রবেশ করলেও তার সাথে আমার মা, বউ বা ভাবি কেউ তার সাথে যাইনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সোলায়মান শেখ জানান, স্বর্ণ চুরির বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।