আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ একজন অভিভাবক হারালো, বেগম খালেদা জিয়া তিন তিন বার প্রধান মন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রী। তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি এদেশের গণমানুষের নেতা ছিলেন, তিনি বিশ্বসভায় বাংলাদেশ কে পরিচিত করিয়েছে। তার মৃত্যুতে স্বরন কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আলাউদ্দিন, বিএনপি নেতা নাশির উদ্দিন, হাজী আবুল বাসায় মল্লিক মুকুল। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন কৃষক দলের সাবেক আহবায়ক মহিউদ্দিন, হাজী আবু মুছা, ইউনুস আলী, হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর কবির মুকুল, মাহবুল মেম্বার, সিতাব মন্ডল, শওকত খান, হাসানুজ্জামান, চিনিরদ্দিন, শরিফুল ইসলাম, বজলু মেম্বার, গোলজার হোসেন, মুক্তার আলী, বজলু মন্ডল, শাহাজাহান আলী,জাফর আলী মনা, যুবদল নেতা ফারুকুজ্জামান, শফিউল আজম ডালিম, হাসান, জামির, সাদ্দাম, ছাত্রদল নেতা জীবন ও বাধন প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ গোলাম মোরশেদ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলমডাঙ্গায় দোয়া



