আলমডাঙ্গার রেল স্টেশন পাড়ার ১০ মামলার আসামি রুবেল গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৮৭০ টাকা উদ্ধার সহ আলমডাঙ্গা রেল স্টেশন পাড়ার ১০ মামলার আসামি রুবেলকে গ্রেফতার করেছে।
আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা স্টেশনপাড়াস্থ গণশৌচাগারের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে আসামী রুবেল হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল বলেন, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।