জীবননগর অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জীবননগর বাজারে কাপড় ব্যবসায়ী কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর জীবননগর বাজারের তরফদার নিউ মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর কাপড় ব্যবসায়ী কমিটির সভাপতি আলমাচ উদ্দিন (ডাবলু) ও সাধারণ সম্পাদক ওবাদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির এবং পৌর যুবদলের আহ্বায়ক হায়রত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংবাদপত্রের এজেন্ট জাকির হোসেন লিটন, মশিয়ারসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। মোনাজাতে দেশনেত্রীর আত্মার শান্তি, মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেতার কামনায় জীবননগরে কাপড় ব্যবসায়ীর দোয়া মাহফিল



