দর্শনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দর্শনা অফিস
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দুর্ভোগে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সংস্থাটির দর্শনা ব্রাঞ্চের উদ্যোগে প্রায় ২০০ জন দরিদ্র সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দর্শনা ব্রাঞ্চ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন বিজের প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার আব্দুল্লাহ আল মঈদ। এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দ দেখা যায়। চুয়াডাঙ্গা জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দর্শনা থানার এসআই মতিয়ার রহমান, জোন ও ব্রাঞ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল মঈদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো দয়া নয়, বরং সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকেই বিজ এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।