ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে ফলাফল ও বই বিতরণ অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আইসিটি অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তরিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মাধ্যমেই তোমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত স্কুলে উপস্থিত থাকা ও নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং সকল শিক্ষকদের হাতে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি ছিলেন, ডিঙ্গেদহ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও অভিভাবক মোঃ বখতিয়ার হোসেন। সহকারী শিক্ষক লোকমান হোসেন, মোঃ বাবুল আক্তার ও মোঃ আঃ সাত্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, মোঃ মনজুরুল ইসলাম, মোছাঃ রাফেজা খাতুন, মোছাঃ সেলিনা খাতুনসহ অভিভাবক সাগর ও অন্যান্যরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।