বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুরে বিএনপির শোক সভা ও মিলাদ মাহফিল

মেহেরপুর অফিস
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করছে বিএনপি। মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে দুপুরে শোক সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, যেখানে দলের শতশত নেতা, কর্মী ও সর্মথক উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কোরআন খতমসহ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা ছিলেন না, তিনি এক প্রজন্মের জন্য আশা, সংগ্রাম ও সাহসের প্রতীক। তাঁর নেতৃত্বে অনেকেই শিক্ষা পেয়েছি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আজ তার কাজে ধারাবাহিকতা বজায় রাখা আমাদের দায়িত্ব।
অপরদিকে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মেহেরপুর-২ গাংনী আসনে নেতকর্মীদেও মাঝে নেমে আসে শোকের ছায়া। বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের কার্যালয়ের সামনে টাঙ্গানো হয় জাতীয় পতাকা এবং কালো পতাকা। নেতাকর্মীরা দলে দলে জড়ো হয় দলীয় কার্যালয়ের সামনে। আমজাদ হোসেনের উদ্যোগে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দো’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে কোরআনের হাফেজরা সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। এছাড়াও সাতদিনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানান মেহেরপুর-২ আসনের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন তিনি আরও বলেন তিনি চলে গেছেন বিএনপির রাজনীতি যে বিরাট শুন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার বলে আমি মনে করিনি।
শোকসভা শেষে সমগ্র মেহেরপুর জেলায় একযোগে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপি আগামী সাতদিন ধরে শোক কর্মসূচি পালন করবে এবং প্রতিদিন মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।