স্টাফ রিপোর্টার
মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ৮ দিনেও ফেরেনি চুয়াডাঙ্গা রেলপাড়ার এসএসসি পরীক্ষার্থী শিহাব । গত ১৯ ডিসেম্বর মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরেনি।
শিহাব উদ্দীনের মা জুলি খাতুন জানিয়েছেন, গত শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ১১ টার সময় আমার সাথে রাগারাগি করে ব্যাগ পিঠে করে বাড়ি থেকে বেরিয়ে যায় শিহাব উদ্দিন (১৭)। আমি ভেবেছিলাম ও কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে আসবে। এর আগেও আমার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এর কদিন পরেই আবারো বাড়িতে ফিরে এসেছে ।
ফিরে আসবে! ফিরে আসবে! করে পথ চেয়ে রয়েছি আমি। অথচ ৮ দিন পার হয়ে গেলেও আমার শিহাব বাড়ি ফিরছে না। আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না। নিকট আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছেও তার খোঁজখবর নিয়েছি কিন্তু কোন খোঁজ পাচ্ছি না আমার ছেলে শিহাবের।
চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী শিহাব উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার আবু সাঈদ ও জুলিয়া খাতুনের ছেলে।
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল এ্যাসকালার প্যান্ট, সাদা শার্ট ও পিঠে ছিল স্কুল ব্যাগ।
এদিকে এক সপ্তাহ’র বেশি সময় ধরে নিখোঁজ থাকায় ছেলের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারন ডাইরী করা হয়েছে৷ জিডি নং ১৪০৮, তাং ২৮-১২-২৫ ।
মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ৮ দিনেও ফেরেনি চুয়াডাঙ্গা রেলপাড়ার এসএসসি পরীক্ষার্থী শিহাব



