জীবননগর সীমান্তে যৌন উত্তেজক ট্যাবেলট উদ্ধার, অবৈধ পারাপারকারী ১ নারী আটক

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবেলট উদ্ধার করেছে। গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, শনিবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/০৩-এস এর নিকট  ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৭৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/০১-এস এর কাছে গয়েশপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর কাছে মাইলবাড়িয়া গ্রামে হাবিলদার ইমদাদুল হক এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওযার চেষ্টকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।