শহিদ বুদ্ধিজীবী দিবসে চুয়াডাঙ্গা জেলা বিএনপির মোমবাতি প্রজ্বলন

স্টাফ রিপোর্টার
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল রবিবার সন্ধ্যায় ছয়টায় চুয়াডাঙ্গা বড় বাজারে স্থানীয় শহিদবেদীতে মোমবাতি প্রজ্বলন করেন বিএনপির নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, জেলা রেলওয়ে শ্রমিক দলের সম্পাদক নুরুজ্জামান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টুসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।