দর্শনা অফিস
দর্শনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে দর্শনায়। গতকাল রোববার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ ক্যাম্পাসের শহীদ বেদী প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দর্শনা পুরাতন বাজারে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা একটি শোক র্যালি বের করে। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দর্শনা সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অন্যদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুর ইসলাম। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ আমাদের আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।
এসময় আরও উপস্থিত ছিলেন- দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মাহবুবুল ইসলাম খোকন, লুৎফর রহমান, ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সহসভাপতি মুন্নাফ, সাবেক ছাত্রদল সভাপতি হারুন অর রশিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,দর্শনা থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দর্শনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত



