কাশিপুর ৩নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ

কেডিকে প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জীবননগর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টা থেকে কাশিপুর স্কুলপাড়া, কাশিপুর বাজার এলাকা ও কাঁঠালতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চায়ের দোকান, মুদি দোকান, মাছের দোকানসহ বিভিন্ন স্থানে পথচারী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী, বিজিএমই সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। নেতাকর্মীরা বলেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান, কেডিকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মন্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান হাবলু, মিলন শাহ, হাসেম আলী, মাহবুল, আবুল কাশেম, মিঠুন, বোরহান, খোকন, নান্টু বিশ্বাস, রাবিব সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।