মেহেরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

মেহেরপুর অফিস
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি উপলক্ষে রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শহীদ বেদীতে পুষ্পার্গ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।