গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মেহেরপুর অফিস
না আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।