আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা বধ্যভূমির বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মফিজুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান তথ্য কর্মকর্তা দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৈদুদ আলম খান, আবাসিক প্রকৌশলী সাহিনুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন,বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলি, আব্দুর রশিদ মোল্লা, আফজাল হোসেন, নবীছদ্দিন, মুক্তিযুদ্ধা সংসদের আহয়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা তুলে ধরতে এ ধরনের আলোচনা সভার গুরুত্ব অপরিসীম। তাঁদের আদর্শ অনুসরণ করেই একটি উন্নত, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুদ কামালের পরিচালনায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।