জীবননগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জীবননগর অফিস
জীবননগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। আলোচনা সভার সঞ্চালক ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
আলোচনা সভায় বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ, জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।