সীমান্ত ইউনিয়নে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়ন আমীর আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেরা আমীর রুহুল আমিন।
এসময় তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্য বলেন, আগামী নির্বাচনে আমাদের সজাগ থাকতে হবে, যেন কোন গোষ্ঠী ভোট বানচালের চলে করতে না পারে, আগামী নির্বাচন কেমন হবে তা আমদের উপর নির্ভর করবে। আমি চাই আমাদের কর্মীদের সজাগ থেকে নির্বাচনের মাঠে সক্রিয় ভূমিকায় বদলে যাবে এবারের বাংলাদেশ, কোন নতুন স্বৈরাচার দেখতে চাই না আমারা চায় ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মাজলিসুল মোফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, ইউনিয়ন আমির আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন সেক্রেটারি জহুর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।