আলমডাঙ্গার ডাউকি এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডাউকি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল ১১ টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী’দের উদ্যোগে আলমডাঙ্গার ‘ডাউকি মাদ্রাসাতুস সালাম ও এতিমখানা’র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়। মাদ্রসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য হায়দার আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য শেখ নূর মুহাম্মদ টিপু, সাইদুল ইসলাম বুড্ডু, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান শুভ, ডা. সানোয়ার হোসেন, মুন্সি হাফিজুর রহমান, মুকুল মুন্সি, আব্দুস সামাদ, ঠান্ডু মিয়া, এম এ কাশেম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ অঞ্চলের কো অর্ডিনেটর এবং উক্ত মাদ্রাসার সভাপতি মুন্সি আবু হাসান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।