আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা বনিক সমিতির উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার সময় বনিক সমিতির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বনিক সমিতির আরেফিন মিয়া মিলন। সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, বনিক সমিতির সহ-সভাপতি, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, বক্তারা সমিতির সদস্যদের ব্যাবসা বানিজ্য সহ সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন। বিশেষ আলোচনায় তিনি বলেন আমরা শুধু ব্যাবসা নিয়ে পড়ে থাকি তাই নয়, আমরা সেবা মুলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, বনিক সমিতির সহ-সভাপতি হাজী রফিকুল আলম, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, ধর্মিয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, নির্বাহী সদস্য, জয়নাল আবেদীন ক্যাপ, হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ফারুক আলী, কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী ও আলমডাঙ্গা প্রেসক্লাবের, সাবেক সাধারন সম্পাদক ও বনিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম প্রমুখ। সভায় প্রায় সাড়ে ৩ শত শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
আলমডাঙ্গা বনিক সমিতির উদ্যোগে শীত বস্ত্র বিতরন



