মুজিবনগরে র‌্যাবের অভিযানে উইনক্রিক্স মাদকসহ পাচারকারী আটক

মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগরে ১৯৯ বোতল উইনক্রিক্স নামের নতুন ধরনের মাদকসহ মিনারুল ইসলাম (৫২) নামের মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১২। শনিবার সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।
মেহেরপুর সিপিসি-৩, র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বল্লভপুর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান ও ১৯৯ বোতল নেশাজাতীয় মাদক সিরাপসহ মিনারুল ইসলামকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।


তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।